1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

সৌদি আরবের মরুভূমি সাম্মাম’ ফল চাষ হচ্ছে এখন কুলবাড়ীয়ায় ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩০ বার পঠিত

সরদার বাদশা ,নিজস্ব প্রতিনিধি।

 

এখন সৌদি আরবের সাম্মাম ,ফল খাওয়ার জন্য সৌদি আরব যাওয়া লাগবেনা ,এখন সেটা পাওয়া যাচ্ছে ডুমুরিয়া উপজেলা খর্নিয়া পাঁচপোতা ও কুলবাড়িয়ার কৃষক শফিকুল ইসলামের মৎস্য ঘেরে , মৎস্য চাষের পাশাপাশি মৎস্য ঘেরের আইলে মাচান করে সাম্মাম ফল চাষ করেছেন তিনি । আরো পাওয়া যাবে খর্ণিয়া পাচপোতা বিলের ভেতর সাম্মান চাষি আফজাল মোল্লা’র মৎস্য ঘেরে , আফজাল মোল্লা’র

সঙ্গে কথা বলে জানা গেছে, সৌদি আরব-সহ মধ্যপ্রাচ্যে ধুসর মরুভূমিতে ফলা সাম্মাম খুবই জনপ্রিয় ও মূল্যবান ফল। এর বাইরের আবরণ খুব শক্ত হলেও ভেতরে খুবই নরম, অনেকটা পেপের মতো। দেখতে খানিকটা তরমুজ বা বাঙ্গি’র মতো।

পেঁপের মত দেখতে হলেও ফলের গায়ে একরকম জাল-জাল দাগ-সহ সুঘ্রাণযুক্ত সাম্মাম মিষ্টি ফল। গত কয়েক বছর আগে বাংলাদেশে আসলেও এই প্রথম ডুমুরিয়া অঞ্চলের শ্যামল মাটিতে খুব ভালো ফলন ধরেছে। ইতোমধ্যে এলাকায় অধিকাংশ সবজি চাষি-সহ সর্বস্তরের মানুষের মুখে মুখে সাম্মাম’র নাম ছড়িয়ে পড়েছে। এই ফল দেখতে প্রতিদিন এলাকার চাষি-সহ বেশকিছু মানুষ পাঁচপোতা বিলে যাচ্ছেন। সাম্মাম চাষের ধরণ সম্পর্কে জানা গেছে, বৈশাখ মাসে ঘেরের আইলে অসময়ের তরমুজ, কুমড়া বা লাউ চাষের মতো করে জৈব, টিএসপি ও এমওপি সার দিয়ে ১,৫ ফুট অন্তর মাদা তৈরি করে বীজ রোপন করতে হয়।

কিভাবে এই সাম্মাম চাষে আগ্রহি হলেন, জানতে চাইলে।

আফজাল মোল্লা (৪৫) বলেন, গত ৩ বছর ধরে আমি আমার চিংড়ি ঘেরের আইলে অফসিজন তরমুজ চাষ করে থাকি। চলতি বছর আমরা উপজেলা কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে লাভজনক নতুন নতুন সবজি চাষের ধারণা পেয়েছি। প্রতি বছরের মতো বীজ কিনতে গেলে উপজেলার চুকনগর বাজারের আল্লার দান বিজ ভান্ডারের প্রোপাইটার মোসলেম উদ্দিন মোড়ল বলেন, তরমুজের পাশাপাশি সৌদি আরবের অনেক সুস্বাদু ও মূলবান ফল ‘সাম্মান’ চাষ করে দেখো, অনেক লাভ পাবে। তার কথা ও কৃষি অফিসের ধারণা মিলিয়ে আমি ১২টাকা দরে ১৫টি বীজ কিনে এনে প্রতি মাদায় ১টা করে বীজ লাগাই। বীজ লাগানোর ৪-৫ দিন পর চারা বের হয়ে ১ মাসের মাথায় গাছ মাচায় উঠে ফুল আসতে শুরু করে। মোট ৭৫ দিনে পাকা ফল কেটেছি। আমার ১৫টা গাছে এ বছর ৪০পিচের বেশি ফল ধরেছে। গত সপ্তাহে খুলনা কাচা বাজার আড়তে ৬০ টাকা কেজি দরে ১৮টি পাকা সাম্মাম বিক্রি করেছি। প্রতিটা ফল গড়ে ৩ কেজি ওজন হয়েছে।

এখানে উল্লেখ্য এই সাম্মাম চাষি তাদের ক্ষেতে হলুদ তরমুজের মতো দেখতে ‘রিয়া’ নামের আরও একটি বিদেশি ফল চাষ করেছে। তারও স্বাদ ও ফলন ভালো হয়েছে।

এ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম মুকুল বলেন, সাম্মাম রসালো ও মিষ্টি, তবে অন্যসব ফলের চেয়ে দারুণ স্বাদ। এলাকার সবজি চাষী কৃষক আসাদুজ্জামান লিটন বলেন, আমাদের এলাকায় সৌদি আরবের ফল সাম্মাম ফলেছে শুনে বা দেখে আমরা দারুণ আশাবাদি। ভালো দাম ও স্বাদের কথা শুনেছি। আগামি বছর আমরিও সাম্মাম ফল চাষ করবো।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসাদ্দেক হোসেন বলেন, সাম্মাম বা রকমিলন এলাকায় সম্পূর্ণ নতুন হওয়ায় আমরা তাদেরকে সব রকম সহয়তা দিয়েছি। এর বিশেষ কোনো পরিচর্যারও দরকার হয়নি। আগামি বছর ডুমুরিয়ায় এর চাষ বাড়বে। আর সাম্মামের আবরণ শক্ত হওয়ায় দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা যায় বলে বিদেশে রফতানির সম্ভবনাও আছে, আমি আশা করছি এই সাম্মাম ফল চাষে আগামী বছর কৃষকদের আগ্রহ বাড়বে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT