1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম:
মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

সোনাগাজীতে কেন্দ্র দখলে বাধা, মা-শিশুসহ গুলিবিদ্ধ -১১ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ১৫৯ বার পঠিত

ইউসুফ মুন্সী, স্টাফ রিপোর্টারঃ
ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিণ চরচান্দিয়া হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এক মেম্বার প্রার্থীর ছোড়া গুলিতে নারী-শিশুসহ অন্তত ১১ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (২৬ ডিসেম্বর) ওই প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন, শিশু আসমা আক্তার, তার মা ফাতেমা আক্তার, মিজান, ইউসুফ, ফকির, শিপন, ইসমাইল, ছিদ্দিক, নবি, মিয়া সাহেব ও রাজ। শিশু আসমা ও তার মা ফাতেমাসহ ছয়জন সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা অন্যান্য হসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সজিব কেন্দ্র দখল করতে চাইলে প্রতিপক্ষের লোকজন বাধা দিলে তিনি অতর্কিতভাবে গুলি ছোড়েন।

দক্ষিণ চর চান্দিয়া হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার টিটু রঞ্জন দাস জানান, কেন্দ্রের বাইরে গুলির ঘটনা ঘটেছে। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটগ্রহণ স্বাভাবিক প্রক্রিয়ায় রয়েছে। এ কেন্দ্রে ছয়জন মেম্বার প্রার্থী রয়েছে। তাদের মধ্যে বিরোধ রয়েছে।

তবে এই অভিযোগ নাকচ করেছেন ওমর ফারুক সজিব। তার দাবি, এ ঘটনায় তিনি বা তার কোনো কর্মী জড়িত নন। অপপ্রচার চালানো হচ্ছে।

দক্ষিণ চরচান্দিয়া হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা টিটু রঞ্জন দাস জানান, কেন্দ্রের বাইরে গুলির ঘটনা ঘটেছে। তবে ভোটগ্রহণ চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অংপ্র মারমা বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেন্দ্রের আশপাশে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT