1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

সুলতান চারুকলা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন করলেন এমপি মাশরাফি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২০৯ বার পঠিত

মোঃ হাচিবুর রহমান, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের নতুন একতলা ভবনের উদ্বোধন করেছেন। সোমবার (২০ জুন) দুপুরে নড়াইল পৌরসভাধীন মাছিমদিয়া এলাকায় কলেজ চত্বরে ভবনটির উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার), নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক সুলতান মাহমুদ বিপ্লব, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নড়াইলের নির্বাহী প্রকৌশলী অরুনাভ রায়, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদি বৈরাগী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অশোক কুমার শীল, প্রকৌশলী শৈলেন্দ্রনাথ সাহা, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকুসহ অনেকে। ৮০ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এছাড়া জেলার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও পরিদর্শন করেন মাশরাফি বিন মর্তুজা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT