1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা।

সুন্দরবনে বাঘের হামলায় নিহত জেলে মুজিবর গাজীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৪৪০ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

পশ্চিম সুন্দরবনের
সাতক্ষীরা রেঞ্জের আওতায় বাঘের হামলায় নিহত জেলে মুজিবর গাজীর
ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।

মঙ্গলবার দীর্ঘ ১২ ঘন্টা অভিযান শেষে সকাল সাড়ে ১০টার দিকে কৈখালী বন
অফিস, কদমতলা বন অফিস ও মরগাং টহলফাঁড়ি সহ কোস্টগার্ডের সমন্বয়ে একটি
উদ্ধারকারী দল সুন্দরবনে পায়রাটুলী খাল সংলগ্ন গভীর সুন্দরবন হতে নিহতের
মরদেহ উদ্ধার করে।

উল্লেখ্য যে গতকাল সোমবার বিকাল ৪টার দিকে সুন্দরবনে পায়রাটুলি খালে
কাঁকড়া ধরার সময় বাঘের আক্রমণে মুজিবর গাজী নিহত হয়।

এ বিষয়ে সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, অভিযোগ
পাওয়ার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে অভিযান শুরু করেন। খোঁজাখুজির এক
পর্যায়ে সুন্দরবনের ভিতর হতে মুজিবর গাজী ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করা
হয়।

সকল প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বন আইন
মতে নিহতের পরিবারকে ৩ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। তিনি আরো জানান, চলতি
বছর সুন্দরবনে বাঘের হামলায় ৪ বনজীবি নিহত হয়েছে। এ সময় এক বনজীবি আহত
হয়। এ পর্যন্ত নিহতের দুটি পরিবারকে ৬ লক্ষ টাকা বন বিভাগের পক্ষ থেকে
অনুদান প্রদান করা হয়েছে।

ছবি- সুন্দরবনে বাঘের হামলায় নিহত মুজিবর গাজীর মরদেহ উদ্ধার অভিযান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT