1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৩ টি ট্রলার আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২৩১ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনাঃ
সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ নীলকোমল অভ্যয়ারণ্যে কেদোর বালিরগাং নদীর ডানপাশের খাল এলাকায় বিশেষ অভিযাণ চালিয়ে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ ধরার অভিযােগে ২ টি ফিশিং ও ১ টি ইঞ্জিন চালিত ট্রলার আটক করেছে বন বিভাগ।
এ সময় জাটকা ইলিশ সহ বিভিন্ন প্রজাতির ৩শ কেজি পচা মাছ, ইলিশ ধরার জাল ও বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
জানা গেছে, সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও ডঃ আবু নাসের মােহসীন হােসেনের নির্দেশক্রমে শুক্রবার বেলা ১১ টার দিকে নীলকােমল টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মােঃ আঃ হাকিমের নেতৃত্বে ও বন বিভাগের বিভিন্ন ইউনিটের সদস্যরা বিশেষ অভিযাণ চালিয়ে এ সকল ট্রলার, মাছ, জাল সহ অন্যান্য মালামাল আটক করতে সক্ষম হয়। অভিযাণ টের পেয়ে ট্রলারে থাকা অসাধু জেলেরা গহীন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত ফিশিং ট্রলারের আনুমানিক মুল্য প্রায় ১৫ লক্ষ টাকা। অভিযাণের সময় কােষ্টগার্ডের সদস্যদের সহযােগীতা নেওয়া হয়।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও ডঃ আবু নাসের মােহসীন হােসেন বলেন, এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুন্দরবনের সম্পদ রক্ষায় বন বিভাগের অভিযাণ অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT