1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার।

সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেল প্রবাস কুমার সিংহ, শ্রেষ্ঠ ওসি পরিমল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ২০০ বার পঠিত

এম এ রশীদ বিশেষ প্রতিনিধি শঃ

সিলেটের গোয়াইনঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রবাস কুমার সিংহ সকল ক্যাটাগরিতে চতুর্থ বারের মতো সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেলের পুরস্কার পেয়েছেন।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চন্দ্র দেব শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন অনুজ কুমার দাস।

জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে গোয়াইনঘাট সার্কেলের এএসপি প্রবাস কুমার সিংহ ও শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ হিসেবে পরিমল চন্দ্র দেব এবং এসআই হিসেবে গোয়াইনঘাট থানার এসআই অনুজ কুমার দাসকে এ সম্মাননা প্রদান করেন।

মঙ্গলবার (১১ জানুয়ারী) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সিলেট জেলা পুলিশের উদ্যোগে সিলেট পুলিশ লাইনস্থ হলরুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে জেলার শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ও শ্রেষ্ঠ এসআই সম্মাননা প্রদান করা হয়।

গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, দেশব্যাপী এই প্রথম অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অপরাধ পর্যালোচনায় আবারও টিম গোয়াইনঘাট সিলেট জেলার মধ্যে সকল ক্যাটাগরিতে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।

গোয়াইনঘাট থানার অফিসার্স ইনচার্জ পরিমল চন্দ্র দেব বলেন, এই অর্জনের পেছনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড় তদারকিসহ গোয়াইনঘাট থানার প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি তাদের আনুগত্য জড়িয়ে আছে।

গোয়াইনঘাটের সকল পুলিশ সদস্যের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রবাস কুমার সিংহ ও পরিমল চন্দ্র দেব বলেন, যে কোনো পুরস্কারই কাজে উৎসাহ বাড়ায়।
পুরস্কারের জন্য মনোনীত করায় সিলেট জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT