1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

সিলেটে ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮১ বার পঠিত

এম এ রশীদ, সিলেট থেকে।

 

সিলেটে ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে ৩ অক্টোবর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ডা এ কে আব্দুল মোমেন।

 

উদ্বোধনী ম্যাচে লিসবন সিক্সার্সের মুখোমুখি হবে এসডিএস বিয়ানীবাজার সিক্সার্স। আয়োজকদের আশা ছিল সিলেট জেলা স্টেডিয়ামেই করতে পারবেন টুর্নামেন্ট। প্রথমে আশ্বাস পেলেও শেষপর্যন্ত সিলেট জেলা ক্রীড়া সংস্থা মাঠ বরাদ্দ দেয়নি। তাই বাধ্য হয়েই সিলেট আলীয়া মাদ্রাসা মাঠকেই ভেন্যু হিসেবে বেছে নিয়েছেন ক্রিকেটাররা। টেপ টেনিসে হবে একশ বলের এই ক্রিকেট টুর্নামেন্ট।

 

অনেকদিন ক্রিকেটের বাইরে থাকা সিলেটের ক্রিকেটাররা বেশ উৎফুল্ল টুর্নামেন্ট নিয়ে। পুরস্কারের দিক দিয়েও বেশ আকর্ষণীয় এই ক্রিকেট লড়াই। চ্যাম্পিয়ন দলের জন্য এক লক্ষ টাকা প্রাইজমানির সঙ্গে আছে ট্রফিও। রানার্সআপ দল পাবে পঞ্চাশ হাজার টাকা ও ট্রফি।

 

এছাড়া প্রতিটা ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার রয়েছে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও থাকছে। আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে গ্রুপে পর্বের লড়াইয়ে অবতীর্ণ হবে। দুই গ্রুপ থেকে পয়েন্টের ভিত্তিতে সেরা চারটি দল খেলবে সেমিফাইনালে।

 

১৩ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) নগরীর একটি রেস্টুরেন্টে জমকালো প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী প্রতিটা দলের কর্মকর্তারা উপস্থিত থেকে সেরা দল গঠনের চেষ্টা চালিয়েছেন। টুর্নামেন্টের লোগো উন্মোচন ও প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি আজাদ খান। সাধারণ সম্পাদক মাহবুব আলম মিসবাহ’র উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফেরদৌস চৌধুরী রুহেল, সাবেক কৃতী ক্রিকেটার ও ডিএসএ’র যুগ্ম সম্পাদক হানিফ আলম চৌধুরী, সিলেট জেলা আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সহ-সভাপতি আশরাফ হোসেন আরমান, এসোসিয়েশনের বর্তমান সাধারণ সম্পাদক এইচ ইউ দীপু, সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি রেজাউল করিম নাচন, জেলা ক্রিকেট কোচ মো. রানা মিয়া।

 

টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হচ্ছে, কিংস ইলিভেন গোলাপগঞ্জ, নমান এন্ড ফাহিম ক্রিকেট ক্লাব, মারিয়া এন্ড দাউদ সিলেট সলজার্স, এন এ সি সি ছাতক, রয়্যাল ক্যাফে, স্বপন ওয়ারিওর্স, লিসবন সিক্সার্স ও এসডিএস বিয়ানীবাজার সিক্সার্স। টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছেন আনোয়ারুল হক হেলাল। তার নামেই টুর্নামেন্টের নামকরণ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT