1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা।

সিলেটে তায়্যিবাহ ফাউন্ডেশনের ‘নাহু সরফ’ কোর্সের ২য়, ৩য় ও ৪র্থ ব্যাচের সনদ বিতরণ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ১৬৭ বার পঠিত

ফারুক আহমদ,
স্টাফ রিপোর্টার।

তায়্যিবাহ ফাউন্ডেশনের বিশেষ নাহু-সরফের কোর্স ২য়, ৩য় ও ৪র্থ ব্যাচের সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ ২৬ জন শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।

সোমবার ২০ ডিসেম্বর সিলেট নগরীর সোবহানিঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার কনফারেন্স হলরুমে ওই সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও তায়্যিবাহ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মারজান আহমদ চৌধুরী বলেন, মৌলিকভাবে আমি ভাষা কিংবা সাহিত্যের ছাত্র নই। তবুও নিজ উদ্যোগে কয়েকটি ভাষা শিক্ষা করেছি। বিশেষত, ইলমে দ্বীনের জন্য আরবি ভাষা শিক্ষার গুরুত্ব ও সিলেট অঞ্চলে এ সুযোগের অপ্রতুলতাকে অনুধাবন করে আমি এ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলাম। যদিও আরবি ভাষা চর্চা করার মতো পরিবেশ বা মনমানসিকতা এখনও এ অঞ্চলে ভালোভাবে গড়ে উঠেনি, তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি। এ পর্যন্ত আরবি ভাষা কোর্সের ৪টি, স্বল্পমেয়াদী কুরআন (তাফসির) কোর্সে ২টি এবং নাহু সরফের বিশেষ কোর্সের ৪ টি ব্যাচ সম্পন্ন করেছি।

তায়্যিবাহ ফাউন্ডেশনের সিনিয়র শিক্ষক মাওলানা মারজানুর রহমান খানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সনদ বিতরণ অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপাধ্যক্ষ মাওলানা কুতবুল আলম।
পরিশেষে প্রধান অতিথির দোয়া ও মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT