1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

সিলেটে ওমিক্রন শনাক্তের ‘সুযোগ’ নেই!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ২৯৮ বার পঠিত

এম এ রশীদ বিশেষ প্রতিনিধি বাংলাদেশঃঃ

করোনাভাইরাসের ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে। ওমিক্রনের প্রভাবে প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ। বাংলাদেশেও ওমিক্রনের ‘কমিউনিটি ট্রান্সমিশন (সামাজিক সংক্রমণ)’ হচ্ছে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন। এই ভ্যারিয়েন্ট সিলেটেও ছড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করেছেন দায়িত্বশীলরা। কিন্তু সিলেটে কেউ ওমিক্রনে আক্রান্ত কিনা, তা জানার কোনো সুযোগই নেই!
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বেশ কয়েক মাস নিয়ন্ত্রণে থাকার পর চলতি মাসের শুরু থেকে সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। গত প্রায় পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছেন এ সময়ে। মৃত্যুর সংখ্যাও বাড়তে শুরু করেছে। ২২ দিন মৃত্যুহীন থাকার পর মৃত্যু দেখা গেছে গত সপ্তাহে। এরপর একদিনে মারা গেছেন আরও দুজন। এদের মধ্যে একজন দুই ডোজ টিকা গ্রহণ করার পরও আক্রান্ত হয়ে মারা গেছেন।
এই পরিস্থিতিতে সিলেটজুড়ে উদ্বেগ বাড়ছে। সিলেটে ওমিক্রন ছড়িয়ে পড়ার শঙ্কার কথা জানালেও এই ভ্যারিয়েন্ট শনাক্তের কোনো ব্যবস্থা এখানে নেই বলে জানিয়েছেন দায়িত্বশীলরা।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘সিলেটে ওমিক্রন ছড়িয়ে যাওয়ায় সংক্রমণ বাড়ছে বলে মনে হচ্ছে। ওমিক্রনের কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে বলে ধারণা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘ওমিক্রনকে অনেকেই গুরুত্ব দিচ্ছেন না, হালকাভাবে নিচ্ছেন। কিন্তু সত্য বিষয় হচ্ছে, করোনাভাইরাসের সব ভ্যারিয়েন্টই বিপজ্জনক। কারো যদি শারীরিক জটিলতা থাকে, ডায়াবেটিস বা কিডনির সমস্যা থাকে, তবে ওমিক্রনে মৃত্যুও হতে পারে। এজন্য সবাইকে সতর্ক হতে হবে, সচেতন থাকতে হবে।’
সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত বলেন, ‘ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের কোনো ব্যবস্থা বা ল্যাব নেই। ঢাকায় আইইডিসিআরে এই ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়। তবে সিলেটে আইইডিসিআরের পর্যবেক্ষণ টিম কাজ করছে। তারা যখন প্রয়োজন মনে করবেন, নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠাবেন।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT