1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

সিলেটের ১৮টি ইউনিয়নে ভোট গ্রহনশুরু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১৯৯ বার পঠিত

,এম এ রশীদ বিশেষ প্রতিনিধিঃঃ

পঞ্চম ধাপে উৎসব মুখর পরিবেশে সিলেটের ১৮টি ইউনিয়নে শুরু হয়েছে ভোটগ্রহণ। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে উপজেলা জুড়ে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এছাড়াও ভোটারদের নিরাপত্তা ও ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচনী মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, স্ট্রাইকিং ফোর্স, বিজিবি, পুলিশ, আনসার ও ভিডিপি মোতায়েন রয়েছে।

জানা যায়, পঞ্চম ধাপে সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট এ দুটি উপজেলার ১৮টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

জকিগঞ্জ উপজেলার ৯টি ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ, বিএনপি ঘরনা স্বতন্ত্র প্রার্থী, জাতীয় পার্টি, জমিয়ত, ইসলামী আন্দোলনসহ স্বতন্ত্র মোট ৫০ জন। সাধারণ সদস্য পদে ৩৫১ ও সংরক্ষিত সদস্য পদে মোট ৯৭জন প্রার্থী।

এদিকে কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৩জন, সাধারণ সদস্য পদে ৪২৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT