1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

সিরাজগঞ্জে এনায়েতপুরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪১ বার পঠিত

এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব

(সিরাজগঞ্জ) জেলা প্রতিনিধি ।

 

সিরাজগঞ্জের এনায়েত পুরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

আজ (১সেপ্টেম্বর ) বুধবার এনায়েত পুর থানা ৫নং বিট পুলিশ জালালপুর ইউপি শাখার আয়োজনে জালালপুর, পুকুরতলা, গুচ্ছগ্রাম, এনায়েতপুরে মিডিয়ায় গুজব, অপপ্রচার, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও কিশোর গ্যাং বিরুদ্ধে এ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব হাসিবুল আলম বিপিএম মহোদয়।

 

উক্ত সমাবেশে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

সমাবেশে পুলিশ সুপার মহোদয় মিডিয়ায় গুজব, অপপ্রচার, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জনসাধারণকে এগিয়ে আসার আহবান জানান এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন থাকার জন্য আহবান জানান।

 

তিনি বলেন, দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা সর্বতোভাবে জনগণের পাশে রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT