1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

সিংড়ায় ইউপি চেয়ারম্যান ভোলার নির্বাচনী উঠান বৈঠক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩৫৩ বার পঠিত

শহিদুল ইসলাম সুইট, সিংড়া প্রিতিনিধিঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম ভোলার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

 

ইউপি চেয়াম্যান জাহেদুল ইসলাম ভোলা তার বক্তব্যে বলেন, চৌগ্রাম ইউনিয়ন সঠিক পরিচালনার অভাবে উন্নয়ন বঞ্চিত ছিল।

 

সেই চৌগ্রামে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আর চলনবিলের জনগণ তার সাথে রয়েছে দাবি করে তিনি বলেন, জনগণ যার, মনোনয়ন তার। জননেত্রী শেখ হাসিনার দোয়া তার সাথে রয়েছেও বলে জানান তিনি।

 

বৈঠকে স্থানীয় ৬নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি বলরাম হালদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, চৌগ্রাম ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি রায়হান আলী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবলীগের সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুমন মন্ডল,ইউনিয়ন সেব্ছাসেবকলীগের সাবেক সভাপতি ইসাহক আলী পান্না,চৌগ্রাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মীর সলেইমান আলী, সাতবড়িয়া ঈদগাহা মাঠের সভাপতি আকরাম হোসেন ইউনিয়নের ৯ টি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মী বক্তব্য রাখেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT