1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

সারাদেশে বন্যায় মৃত্যু হয়েছে ২৫১

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৪৪৬ বার পঠিত

 স্টাফ রিপোর্টার: সারাদেশে বন্যার প্রভাবে এখন পর্যন্ত ২৫১ জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক বুলেটিনে এই তথ্য জানানো হয়। বুলেটিনে জানানো হয়, জুনের শেষ সপ্তাহে শুরু হওয়া বন্যায় দেশের মোট ১৬০টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সারাদেশে বন্যার প্রভাবে এখন পর্যন্ত ২৫১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলে ৪১, জামালপুরে ৩২, মানিকগঞ্জে ২৬, কুড়িগ্রামে ২৪, লালমনিরহাটে ১৯, গাইবান্ধায় ১৬, সিরাজগঞ্জে ১৫, কিশোরগঞ্জে ১১, মুন্সিগঞ্জে ১০, ঢাকায় ৯, শরীয়তপুর ও সুনামগঞ্জে ৮ জন করে, নেত্রকোনায় ৭, গাজীপুর ও রাজবাড়ীতে ৬ জন করে, রংপুরে ৪, নীলফামারী, বগুড়া, ফরিদপুর, নওগাঁ ও গোপালগঞ্জে ২ জন করে মৃত্যুবরণ করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, বন্যাকবলিত এলাকার মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, মাদারীপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর ও নেত্রকোনার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার বন্যাকবলিত জেলাগুলোতে ১ হাজার ৭০টি আশ্রয়কেন্দ্র তৈরি করেছে।

এদিকে, বিশ্বজুড়ে বন্যার অন্যতম হটস্পট বাংলাদেশ সম্পর্কে সর্বশেষ গবেষণায় বলা হয়েছে, বিশ্বব্যাপী জলবায়ুর প্রভাবে ২৫০ মিলিয়ন উপকূলবাসী বন্যায় ক্ষতিগ্রস্ত হবে।পরবর্তী ৮০ বছরে জনসাধারণের চারপাশে বন্যার পরিমাণ প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পাবে, যা লাখ লাখ উপকূলীয় বাসিন্দাকে বিপন্ন করে তুলবে। মানুষ যদি জীবাশ্ম জ্বালানি আরও বেশি পরিমাণে জ্বালাতে থাকে এবং  প্রাকৃতিক বন ধ্বংস করে তবে আরও ৭৭ মিলিয়ন মানুষ বন্যার ঝুঁকিতে পড়তে পারে যা ৫২ শতাংশ বৃদ্ধি পাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT