1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

সামাজিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ২০৬ বার পঠিত

মোঃমহিউদ্দিন
বাঘাইছড়ি,প্রতিনিধিঃ-

” নান্দনিক বাঘাইছড়ির জন্য আমরা ” এই স্লোগানকে বুকে ধারণ করে এক ঝাক তরুণ তরুণীদের নিয়ে ২০১৮ সালের ২৫ ডিসেম্বর প্রতিষ্ঠিত হওয়া সামাজিক সেবামূলক অরাজনৈতিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির ৩য় বর্ষপূর্তি ও ৪র্থ বছরে পদার্পণ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) দিনব্যাপী নানা আয়োজনের অংশ হিসেবে সকাল ১০ ঘটিকায় হৃদয়ে বাঘাইছড়ি অস্থায়ী কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহিদ মিনারে ফুল দিয়ে শহিদদের শ্রদ্ধা জানানো এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়। একইদিন বিকাল ৩ ঘটিকায় কাচালং সরকারী ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে হৃদয়ে বাঘাইছড়ি প্রধান সমন্বয়ক জুয়েল দেব এর সভাপতিত্বে এবং মোঃ নজরুল ইসলাম ও জয়া দে এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্নেল আনোয়ার হোসেন ভূইয়া পিএসসি আর্টিলারি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম,পৌর মেয়র জাফর আলী খান,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন, কাচালং সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সম্মনিত সভাপতি দিলীপ কুমার দাশ,সাবেক পৌর প্রশাসক নিজাম উদ্দিন বাবু, হৃদয়ে বাঘাইছড়ির উপদেষ্টা মোঃ সিরাজুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও হৃদয়ে বাঘাইছড়ির সদস্য এবং অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় হৃদয়ে বাঘাইছড়ির পক্ষ থেকে অতিথিদের মধ্যে তাদের সম্মাননার্থে সম্মাননা স্বারক ও হৃদয়ে বাঘাইছড়ির র্টিশাট তুলে দেওয়া হয় এবং উক্ত সংগঠনের সক্রিয় সদস্যদের সামাজিক কাজে অনুপ্রানিত করার জন্য সম্মাননা দেওয়া হয়।

প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনের সমৃদ্ধি কামনায় নানা রকম উদ্যোগ গ্রহণ করে সামাজিক সংগঠনটি,এসম অতিথিগন ও সকল সদস্যদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীর টি-শার্ট প্রদান, সকল সংগঠনের প্রতিনিধি উক্ত প্রোগ্রাম বাস্তবায়নের সহযোগিতা করায় বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ এবং সর্বশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপ্তি ঘোষনা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT