1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

সাবরাংয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুরুতর আহত এক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ।

 

টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জসিম উদ্দীন (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।সে শাহ পরীর দ্বীপ উত্তর পাড়ার মৃত মোহাম্মদ কাসিম এর পুত্র। সে বর্তমানে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে,দায়িত্বরত চিকিৎসক জানান,ছুরিকাঘাতে আহত জসিমের অবস্থা আশংকাজনক।

জানা যায়, জসিম উদ্দীন সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী এবং নবনির্বাচিত চেয়ারম্যান নুর হোসেন এর প্রচারণায় অংশ নেয়।সেই সুবাদে আওয়ামীলীগ এর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সোনা আলীর কর্মী সমর্থকেরা বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল।আজ বিকেলে জসিম উত্তর পাড়া কবর স্থানের পশ্চিম প্বার্শে রোড দিয়ে হেঁটে ঘরে যাচ্ছিল।তখন শাহ পরীর দ্বীপ আওয়ামীলীগ অফিসের নিরাপত্তা প্রহরী ছিদ্দিক আহমদ প্রকাশ চুরা ছিদ্দিকের পুত্র জাহাঙ্গীর ও মাষ্টার জাহেদ হোসেনের পুত্র একরাম এর নেতৃত্বে একদল সন্ত্রাসী জসিমকে অতর্কিতভাবে হামলা করে।আহত জসিমের পরিবার জানিয়েছেন,বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার নেওয়া হচ্ছে। চিকিৎসা শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT