1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

সাপাহারে অবৈধ ভাবে সরকারী খাস জমি হতে গাছ কর্তণের অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৮ বার পঠিত

নাজমুল হক সনি, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহারে সরকারী অকৃষি খাস জমি হতে অবৈধভাবে গাছ কর্তণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার তিলনা ইউনিয়নের বাবুপুর গ্রামে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর সচেতন গ্রামবাসীর পক্ষে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

 

অভিযুক্তরা হলেন, মৃত. মফিজ উদ্দীনের ছেলে মো. খাইরুল ইসলাম ও মো. নুর ইসলাম তাদের দুই ছেলে মো. সোহাগ ও মো. রানা এবং মো. মোসলেম উদ্দীনের ছেলে মো. মিজানুর রহমান এদের সবার বাড়ি উপজেলার বাবুপুর গ্রামে।

 

অভিযোগে বলা হয়েছে, উল্লেখিত অভিযুক্ত ব্যক্তিরা প্রভাবশালী হওয়ার সুবাদে ক্ষমতার অপব্যবহার করে ১৫/২০ দিন আগে অবৈধভাবে উপজেলার বাবুপুর মৌজাস্থ সরকারী খাস খতিয়ান ভুক্ত সম্পত্তিতে থাকা ৩ টি আম গাছ ও ১ টি কড়ই গাছ জোরপূর্বক কর্তণ করে। পরবর্তীতে কর্তণকৃত গাছগুলো অচেনা ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। কর্তণকৃত গাছগুলোর অনুমানিক বাজার মূল্য ৪০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়। যাতে করে সরকারের ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগে দাবী করা হয়। এরই প্রেক্ষিতে এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান সচেতন গ্রামবাসীরা।

 

এবিষয়ে মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে খাইরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, কোন সরকারী জমির গাছ কাটা হয়নি, কেটেছি আমাদের নামীও রেকর্ড ভুক্ত জমির গাছ।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সাথে কথা হলে তিনি জানান, অভিযোগটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT