1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

সাটুরিয়া হাসপাতাল থেকে হাতকড়াসহ পালিয়ে গেল দুই যুবক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ২০৪ বার পঠিত

মোঃ মোশারফ হোসেন,,সাটুরিয়া (মানিকগঞ্জ)প্রতিনিধিঃ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশের দায়িত্ব অবহেলায় চোর সন্দেহে গ্রেফতার শাহআলম ও রাজিব নামের দুই আসামি হ্যান্ডকাপসহ রাতের আধারে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার মধ্য রাতে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই দুই আসামির পলায়নের তথ্য নিশ্চিত করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

পলাতক আসামিরা হলেন, টাঙ্গাইল জেলার দেলদোয়ার উপজেলার এলাসি এলাকার আব্দুল মজিদ মিয়ার ছেলে শাহ আলম ও একই উপজেলার গাজরা এলাকার আজমত হোসেনের ছেলে রাজিব।

জানা যায়, মঙ্গলবার (২৮ডিসেম্বর) সন্ধ্যার দিকে ধানকোড়া ইউনিয়নের খামার নামক এলাকা থেকে নীল রঙ্গের আরটিআর মোটরসাইকেল চুরি করে পালানোর সময় সাহেবপাড়া এলাকায় স্থানীয়রা চোরদের আটকের চেষ্টা করে। মোটরসাইকেলটি আটক করতে পারলেও চোরকে আটকাতে পারেনি জনতা।

পরে সাটুরিয়া ইউনিয়নের কমলপুর এলাকায় জনগণ তাদের আটক করে বেধম মারধর করে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু রাতের আধারে তারা (চোর) হ্যান্ডকাপসহ পালিয়ে যায়।

নাম প্রকাশ না করা শর্তে এক সিনিয়র স্টাফ নার্স বলেন, রাতের দিকে ওই ব্যক্তিকে পুলিশ দিয়েই চলে গেছে। তবে মাঝে এক সময় পুলিশ হাসপাতালে আসছিল। তারপর তারা আর আসেনি। হাসপাতালে অনেক রোগী থাকে যে কারনে তাদের তেমন কোন খোঁজ নিতে পারিনি আমরা। আর আসামিদের পাহারায় পুলিশ থাকার কথা থাকলেও তারা তা করেনি বলে জানান তিনি।

সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মনিরুজ্জামানকে মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

সাটুরিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, চোর সন্দেহে স্থানীয় জনতা যাদের আটক করেছিল তারা মধ্য রাতে হাসপাতাল থেকে পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT