1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

সাগরপথ বেচে নিয়ে রেহাই পেল না মাদক কারবারী ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৭ বার পঠিত

মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, কক্সবাজার।

 

কক্সবাজারের মহেশখালী চ্যানেলের গভীর সাগরে অভিযান চালিয়ে চার উপজেলার পাঁচ মাদক কারবারীকে ৪ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-১৫। এসময় পরিবহন কাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়েছে।

 

(২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার) গভীর রাতে এ অভিযান চালানো হয়।

 

আটকৃতরা হলেন- চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার গোবিন্দকিল এলাকার মৃত রফিক আহমেদের ছেলে রশিদ উল্লাহ (৪২), কর্ণফুলি থানার ৮ নাম্বার ওয়ার্ডের লইক্ষ্যার চর এলাকার মৃত কালা মিয়ার ছেলে আমানত করিম (৩৮), কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব বোয়ালখালী এলাকার মৃত ছালেহ আহমেদের ছেলে নাছির উদ্দিন (৩৬) ইসলামপুর ইউনিয়নের ভিলিজার পাড়ার জহির আলমের ছেলে মো. সাইফুল ইসলাম (২০) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ উত্তরপাড়ার মৃত মুসলিম মিয়ার ছেলে মো. ছৈয়দুর রহমান।

 

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, বৃহস্পতিবার গভীর রাতে কক্সবাজারের মহেশখালী চ্যানেলের গভীর সাগরে মাছ ধরার ট্রলার যোগে ইয়াবার বড় একটি চালান পাচারের খবর পায় র‍্যাব। পরে র‍্যাবের একটি দল জেলে ছদ্মবেশে ট্রলার যোগে সাগরে অভিযান চালায়। এক পর্যায়ে সন্দেহজনক একটি ট্রলার দেখতে পায় র‍্যাব সদস্যরা। ট্রলারটির দিকে এগিয়ে গেলে সেখানে থাকা লোকজন র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালানোর চেষ্টা করে। র‍্যাব তাদের পিছনে ধাওয়া করে ট্রলারটি জব্দ করতে সক্ষম হয়।পরে তল্লাশি চালিয়ে ট্রলারে থাকা বিশেষ কৌশলে পলিথিনের বস্তাভর্তি লুকিয়ে রাখা অবস্থায় বেশ কয়েকটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলো খুলে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়। এসময় ট্রলারে থাকা ৫ জনকে আটক করা হয়। জব্দ করা হয় মাছ ধরার ট্রলারটি। ’

 

র‍্যাবের এ কর্মকর্তা আরও জানান, সড়কপথে মাদকপাচার রোধে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে থাকায় পাচারকারীরা নিরাপদ রুট হিসেবে সাগরপথকে বেছে নিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে।

 

এদিকে রামু খুনিয়াপালং থেকে কাভার্ডভ্যান যোগে পাচার হচ্ছে লক্ষ-লক্ষ ইয়াবা, ধরাও পড়ছে বড়-বড় চালান, গত২০ সালের ১৫অক্টোবর লবন বুঝাই কাভার্ডভ্যান যোগে পাচার কালে ২২ পিস ইয়াবা সহ সিরাজুক হক নামে একজন চালককে আটক করেন র‍্যাব ৩, স্থানীয় স সূত্রে জানাযায়, ইয়াবার মুল মালিক হচ্ছে চালক সিরাজু হক এর আপন চাচা,আব্দুল হক( মনু) গত( ১০ সেপ্টেম্বর ২১) ৯ হাজার ৩ শত পিস ইয়াবা সহ র‍্যাব ১ আরও একটি কাভার্ড ভ্যান আটক করে। চালক রমজান আলী এবং হেলপার রিয়াজ উদ্দিন কে পুবাইল থানা পুলিশের হাতে হস্তান্তর করেন, আটককৃত রমজান আলীর বাবা নুরুল হক সাংবাদিকদের জানান, কাভার্ড ভ্যান এর চালক ওবায়দুল হক সে ঔ গাড়ির মলিক। ইয়াবা মুল মালিক ওবায়দুল হক এবং তার আপন চাচা আবদুল হক মনু। একি কথা বলেন রিয়াজ উদ্দিন এর বাবা নুরু হোছেন, আটককৃতরা এবং ওবায়দুল হক ও আবদুল হক মনু একি এলাকায় বাসিন্দা। এভাবে আব্দুল হক মনুর বড়-বড় চালান ধরা পড়েলেও আইনের আওতায় আনা হচ্ছে না মনুকে?। আবদুল হক মনুর ইয়াবা নিয়ে তার আপন ভাতিজা এক বর্তমান কারাগারে থাকলেও থেমে নেই মনুর রমরমা মাদক ব্যবসা। স্থানীয়দের একমাত্র জোর দাবি হচ্ছে আবদুল হক মনু সহ সকল মুখোশ দারী মাদক কারবারিদে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হয়

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT