1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

সাংবাদিক ফজলে এলাহী জামিন মঞ্জুর।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৮ জুন, ২০২২
  • ২১২ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ-

দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক সাংবাদিক ফজলে এলাহীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৮ জুন) দুপুরে রাঙ্গামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালতে তোলা হলে বিজ্ঞ আদালত আসামির জামিন মঞ্জুর করেছেন বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোখতার আহমেদ। তিনি জানান, আসামির বিরুদ্ধে যে ধারায় অভিযোগ আনা হয়েছে সেটি জামিন যোগ্য। বিজ্ঞ আদালতে আমরা জামিন আবেদন করেছি। আদালত ১ হাজার টাকা বন্ডে আমার জিন্মায় সাংবাদিক ফজলে এলাহীর জামিন মুঞ্জর করেছেন। আমরা সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার সকালে তাকে আদালতে তোলা হয়।

চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতে করা এই মামলার বাদী জেলা মহিলা আওয়ামী সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর কন্যা নাজনীন আনোয়ার।

বার্তা প্রেরকঃ-

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT