1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক অনুদান পেলেন ডুমুরিয়ার প্রয়াত সাংবাদিক পরিবার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১৮১ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি।

খুলনার ডুমুরিয়া উপজেলার শাহাপুর এলাকার প্রয়াত সাংবাদিক ফিরোজ খানের পরিবারকে ২ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল ২৯(শে এপ্রিল) শুক্রবার বিকেলে খুলনা প্রেসক্লাবের শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে অসুস্হ, দুস্হ-অসহায় সাংবাদিকদের সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর তহবিল থেকে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এ অনুদানের চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তর কালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে তৈরি হয়েছে। সাংবাদিকদের সহায়তায় স্থায়ী ব্যবস্থাপনার জন্য তিনি এই ট্রাস্ট করে দেন। বর্তমানে এটি সাংবাদিকদের ভরসার জায়গায় পরিণত হয়েছে। এর মাধ্যমে এ পর্যন্ত সাংবাদিকদের মাঝে ২২ কোটি টাকা দেয়া সম্ভব হয়েছে। জাতির পিতার কন্যা শেখ হাসিনার গঠন করা ট্রাস্ট সব দলমতের সাংবাদিকদের জন্য অবারিত। তিনি আরো বলেন, আমি সাংবাদিকের দৃষ্টিতে তাঁদের সমস্যাগুলো দেখার চেষ্টা করি। অষ্টম ওয়েজ বোর্ড যারা বাস্তবায়ন করবেন না, তারা সরকারি ক্রোড়পত্র পাবেন না।
মন্ত্রী আরো বলেন, সাংবাদিকদের কল্যাণে শেখ হাসিনাই কাজ করেছেন। অন্যান্য সরকারের আমলে সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়েছে। গণমাধ্যমকর্মী আইন বাস্তবে রূপ পেলে সাংবাদিকরা সত্যিকার সুরক্ষা পাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মহাপরিচালক সুভাষ চন্দ্র বাদল, বিএফইউজের মহাসচিব দ্বীপ আজাদ, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার ও প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট হতে প্রয়াত সাংবাদিক ফিরোজ খানের স্ত্রী জুলিয়া নাসরিন এর হাতে দুই লাখ টাকার চেকসহ চিকিৎসা সহায়তা হিসেবে ৩২ জনকে এবং করোনাকালীন আর্থিক প্রণোদনার অংশ হিসেবে ৮৬ জন সাংবাদিককে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

আর্থিক অনুদানের চেক পেয়ে জুলিয়া নাসরিন তার প্রতিক্রিয়ায় বলেন,আমি এমন অনুদানের প্রত্যাশা কখনও করিনি। তাঁর (স্বামীর) অকাল মৃত্যুতে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া একমাত্র ছেলে এবং একাদশ শ্রেণিতে পড়ুয়া মেয়ে কে নিয়ে আমার খুব দূরাবস্তায় দিন কাঁটছে। এমন অবস্হায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গঠিত কল্যাণ তহবিল থেকে মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাসান মাহামুদ,স্হানীয় সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ,কল্যাণ ট্রাস্টের ব্যবস্হাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল,বিএফইউজে সভাপতি মোঃ ওমর ফারুক,মহাসচিব দীপ আজাদ,জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জান তালুকদারসহ অনুদান পেতে সহায়তাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
প্রসঙ্গত: ডুমুরিয়ার শাহাপুরের দৈনিক পূর্বাঞ্চলে কর্মরত সাংবাদিক ফিরোজ খান দীর্ঘদিন রোগ ভোগের পর গত ২০২০ সালের ৫ ডিসেম্বর অকাল মৃত্যু বরণ করেন।মৃত্যু কালে তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT