1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

সরিষাবাড়ীতে উসৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলা অনুষ্ঠিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৫১২ বার পঠিত

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:

 

জামালপুরের সরিষাবাড়ীতে উসৎসবমুখর পরিবেশে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৫ অক্টোবর) বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ঐতিয্যবাহী বগারপাড় উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এসএসসি ব্যাচ-২০১৬ এর আয়োজনে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন-রিপন মন্ডল ট্রেডার্স ফুটবল একাদশ এবং এসএম মিন্টু ফুটবল একাদশ। ৯০মিনিটের খেলায় ২-১ গোলে এসএম মিন্টু ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয় রিপন মন্ডল ট্রেডার্স ফুটবল একাদশ। বিজয়ীদলের ক্যাপ্টেন মাহামুদুল হাসান স্বপনের নেতৃত্বে খেলায় গোল করে- ম্যান অব’দ্যা সিরিজ সুমন রানা এবং রাব্বি।

 

এ সময় উক্ত ফাইনাল খেলায় জে.এইচ.মানিকের সঞ্চালনায় এবং সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল জলিল জামালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী এম এ জলিল (রতন)।

 

এছাড়া অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল ছাত্তার, সাবেক মেম্বার আব্দুস সামাদ লাল, ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী লিটন মিয়া (নিকন), যুবলীগ নেতা আল-আমিন, যুবলীগ নেতা ফারুক হোসেন, যুবলীগ নেতা মমিনুল ইসলাম মানিক শেখ, বিশিষ্ট সমাজসেবক লাল মিয়া সরকার, চাইল্ড কেয়ার একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক কামরুজ্জামান লিটন, শরীফুজ্জামান রুবেল জামালী, শাহ-আলম সরকার, মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

 

খুশীতে আত্নহারা হয়ে বিজয়ী দলের টীম ম্যানেজার রিপন মন্ডল বলেন, খেলোয়ারদের অসাধারণ নৈপুণ্য, দর্শক ও সমর্থকদের উৎসাহেই আমরা জয় নিশ্চিত করতে পেরেছি। আমি বিজয়ী হওয়ায় আমার দলের সকল খেলোয়ার এবং সমর্থকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT