1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

সরিষাবাড়ীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ   ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৬ বার পঠিত

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:

 

জামালপুরের সরিষাবাড়ীতে আদালতের আদেশ ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও পাকা ঘর বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে। এ বিরোধপূর্ণ সীমানার জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। গত সোমবার পৌর এলাকা শিমলাপল্লী গ্রামে এঘটনা ঘটেছে।

 

মামলা সূত্রে জানা যায়, শিমলাপল্লী গ্রামে বাড়ির সীমানার জমি নিয়ে নুরুল হক খানের সঙ্গে প্রতিবেশী কাউসার আলমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধ চলাকালীন বিরোধপূর্ণ সীমানার জমি দখল করে পাকা ঘর বাড়ি নির্মানের প্রস্ততি নেয় কাউসার আলম।

 

এ নির্মান কাজ বন্ধ করতে ৯ জুন কাউসার আলমের বিরুদ্ধে জামালপুর আদালতে মামলা করেন নুরল হক খান। এ মামলা পর ২১ জুন ওই বিরোধপূর্ণ জমির ওপর আদালত ১৪৪ ধারা জারি করে আদেশটি সরিষাবাড়ী থানায় পাঠানো হয়। আদালতের আদেশপত্রে ২৭ সেপ্টেম্বর উভয় পক্ষ কাজপত্র নিয়ে সশরীরে আদালতে উপস্থিত হওয়ার উল্লেখ রয়েছে। আদালতের আদেশমুলে ২৫ আগষ্ট সরিষাবাড়ী থানার এএসআই আনছার আলী বিরোধপূর্ণ জমিতে ১৪৪ ধারা জারি করেন। এ ১৪৪ ধারা পুলিশ জারি করলেও আদালতের উল্লেখিত আদেশের ৭দিন আগেই সোমবার সকাল থেকে বাড়ি ঘর নির্মানের কাজ শুরু করেছেন কাউসার আলম।

 

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মীর রকিবুল হক জানান, আদালতের ১৪৪ ধারা অমান্য করে বিবাদী জমিতে কাজ চালিয়ে আসছে এ বিষয়ে বাদী থানায় লিখিত আবেদন দিলে ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT