1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

সভাপতি রুবেল ও সাধারণ সম্পাদক অলিপ সাহা নড়াগাতি বাজার বনিক সমিতির নির্বাচন সম্পন্ন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ২১১ বার পঠিত

মোঃ হাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধিঃ

 

নড়াইলের নড়াগাতীতে কালিয়া উপজেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে নড়াগাতি বাজার বনিক সমিতির নির্বাচন ২০২১ইং সম্পন্ন হয়েছে। ২২ সেপ্টেম্বর (বুধবার) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।নির্বাচনে ২৭২ জন ভোটারের বিপরীতে দুই বছর মেয়াদে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ ৩ টি পদে ৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করেন এবং ২৫৭ ভোট কাষ্ট হয়, বাতিল হয় মোট ১৮ টি ভোট। সভাপতি পদে রুবেল চৌধুরী ফুটবল প্রতীকে ১৩৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচীত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসির চৌধুরী চেয়ার প্রতীকে পেয়েছেন ১১৫ ভোট, সাধারণ সম্পাদক পদে টিয়া পাখী প্রতীকে ১৪০ ভোট পেয়ে অলিপ সাহা নির্বাচীত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জিয়াউর রহমান শামীম ছাতা প্রতীকে পেয়েছেন ১০৯ ভোট এবং কোষাধ্যক্ষ পদে ঘড়ি প্রতীকে ১৩৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন জিন্দার আলী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহাজাহান চৌধুরী রুনু দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১১২ ভোট। নড়াগাতি বাজার বনিক সমিতির নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করেন নড়াগাতী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাহাবুবুল আলম। বিজয়ী প্রার্থীরা একটি শুষ্ঠ ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তাদের বক্তব্যে বাজার ব্যবস্থার উন্নয়নে কাধে কাধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিষয়ে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে সহযোগীতা করায় নড়াগাতী বাজার বাসীদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলকে একযোগে বাজার উন্নয়নে ভুমিকা রাখার আহবান জানান।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT