1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

শ্রীবরদীতে ৩জন মহিলা ছিনতাইকারী আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭০ বার পঠিত

এস.এম.আরফান আলী:

 

শেরপুর জেলার শ্রীবরদীতে ছিনতাই চক্রের তিন মহিলা সদস্যকে আটক করেছে পুলিশ। ৪ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে উপজেলার উত্তর শ্রীবরদী এলাকার থেকে এলাকাবাসী আটক করে ওই তিন ছিনতাইকারী সদস্যদের পুলিশে সোর্পদ করেন। ছিনতাইকারী মহিলারা হলো জামালপুর জেলার ইসলামপুর উপজেলার হারগিলা তাত্তাপাড়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী কল্পনা (১৮), রাসেল মিয়ার স্ত্রী নিপা (২২) ও একই গ্রামের বিপুল মিয়ার স্ত্রী মইচমতি (২২)।

 

জানা যায়, শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের নবীনপুর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী শান্তি (১৮) ও ছিনতাইকারী সদস্যরা একই অটোরিক্সা দিয়ে বকশীগঞ্জ যাচ্ছিল। এ সময় ছিনতাইকারী চক্রের মহিলা সদস্যরা কৌশলে শান্তির ভ্যানেডি ব্যাগের চেইন খোলে টাকা হাতিয়ে নেয়। পরে পথিমধ্যে উত্তর শ্রীবরদী এলাকায় ওই তিন মহিলা নেমে গেলে শান্তির সন্দেহ হয়। শান্তি ভ্যানেডি ব্যাগের চেইন খোলা দেখে চিৎকার দিলে ছিনতাইকারী চক্রের সদস্যরা দৌড় দেয়। পরে এলাকাবাসী তাদেরকে আটক করে পুলিশকে সংবাদ দেয়।

এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল হাসিম বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT