1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম:
উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১।

শ্যামনগর দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৮ মে, ২০২২
  • ১৮৭ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

ঘূর্নিঝড় অশনি মোকাবেলায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ১৮১টি সাইকোন শেল্টার প্রস্তত রাখা হয়েছে। রবিবার সকাল ১২টায় শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভায় সিপিপির সহকারী পরিচালক কতৃক এমনটাই জানানো হয়েছে। সভায় উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ সোমবার সকালের মধ্যে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা সম্পন্ন করবেন এবং দুর্বল কৃত বেড়ী বাঁধ গুলির তালিকা উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের নিকট হস্তান্তর করবেন। সভায় জানানো হয় সকল সাইকোন শেল্টার, শুকনা খাবার, খাওয়ার পানি, মেডিকেল টিম তৈরী, বুড়িগোয়ালিনী ও পদ্মপুকুর খেয়াঘাটে ট্রলার প্রস্তত রাখা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনের সভাপতিত্বে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। প্রধান অতিথি বক্তব্যে উপকূলীয় এলাকা হিসাবে ঘূর্নিঝড় মোকাবেলায় সকলকে প্রস্তত থাকার আহব্বান জানান।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সঞ্চালনায় সভায় ঘূর্নিঝড় অশানির প্রস্ততির বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ, সিপিপি সহকারী পরিচালক মুন্সি নূর মোহাম্মদ, শ্যামনগর উপজেলা প্রেসকাব সভাপতি আকবর কবীর, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, রিপোর্টার রনজিৎ বর্মন, সিডিও পরিচালক গাজী ইমরান প্রমুখ।

ছবি- শ্যামনগর উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT