1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

শ্যামনগর থানা পুলিশের হাতে কৈখালী ইউপি চেয়ারম্যান আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯৭ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)ঃ

সাতীরার শ্যামনগর থানা পুলিশের এক অভিযানে উপজেলার কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম কে আটক করা হয়েছে।

বুধবার বেলা ১২ টার দিকে ইউনিয়নের বোশখালি এলাকায় অভিযান চালিয়ে তাকে থানা পুলিশ আটক করেন। থানা পুলিশ জানায় কৈখালী চেয়ারম্যানকে আটকের সময় চেয়ারম্যান আবদুর রহিমের লোকজন পুলিশের উপর হামলা করেন। হামলায় এক পুলিশ সদস্য আহত অবস্থায় শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, পুলিশ সদস্য রিপন গুরুতর আহত হয়েছেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত কাজী মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চেয়ারম্যান আব্দুর রহিমের বিরুদ্ধে দশটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া ৬টি মামলায় সাজাপ্রাপ্ত ও ৪ টিতে ওয়ারেন্টভুক্ত । বুধবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ছবি- শ্যামনগর থানা পুলিশের অভিযানে আটক চেয়ারম্যান আব্দুর রহিম।

রনজিৎ বর্মন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT