1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৮১ বার পঠিত

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার জেলার শ্যামনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারীকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।

সোমবার(১৭ আগষ্ট)সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জুলাই মাসের শ্রেষ্ঠ ওসি হিসাবে শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারীকে সম্মাননা ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

এছাড়াও বিভিন্ন অভিযানে যুক্ত থেকে দক্ষতার পরিচয় দেওয়ায় এস আই আনোয়ার, এস আই সুদীপ, এ এস আই নবী,এ এস আই জাফরকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম আনুষ্ঠানিকভাবে শ্যামনগর থানার অফিসার ইনচার্জের হাতে এ সম্মাননা স্বারক সহ নগদ অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) আমিনুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী,সহকারী পুলিশ সুপার বায়েজিদ ইসলাম সহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ ও জেলা পুলিশের উধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় শ্যামনগর থানা পুলিশের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। এছাড়া স্থানীয় সচেতন মহল অভিনন্দন জ্ঞাপন করেছেন। এদিকে সম্মাননা পাওয়ার পর শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম বলেন এ অর্জন শ্যামনগর থানার সকল পুলিশ সদস্যের প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা,অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের সেবায় আরও আন্তরিকভাবে কাজ করব।

ছবি- শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী জেলা পুলিশ সুপারের নিকট থেকে শ্রেষ্ঠ ওসির সম্মাননা গ্রহণ করছেন।

রনজিৎ বর্মন
তাং-১৭.৮.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT