
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চারশত ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশু পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা বিতরণ শুরু করেছে ব্রতী সমাজ কল্যাণ সংস্থা। নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিটি (নাবিক)-এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত ‘শিশু সুরক্ষা প্রকল্প’-এর আওতায় এ সহায়তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট)উপজেলার বুড়িগোয়ালিনী ব্রতীর প্রকল্প কার্যালয়ে অর্থ বিতরণ কার্যক্রম করা হয়। প্রতিটি পরিবারের মাঝে মাসে ১ হাজার ২০০ টাকা হারে দুই মাসের জন্য এককালীন ২ হাজার ৪০০ টাকা প্রদান করা হয়। পাশাপাশি শিশুদের পোশাক ও শিক্ষাসামগ্রীও প্রদান করা হয়।
অর্থ সহায়তা বিতরণ করেন ব্রতীর সাতক্ষীরা এরিয়া ম্যানেজার সাইফুর রহমান ও সুপারভাইজার মনিরুল ইসলাম। এসময় অঅরও উপস্থিত ঠছলেন শাহনাজ আক্তার, মাহমুদুল হাসান, সুমাইয়া আক্তারসহ কর্মকর্তা-কর্মচারীরা ।
জানা যায় এই প্রকল্পের আওতায় শিশু পুনর্বাসনের পাশাপাশি গৃহনির্মাণ ও গৃহসংস্কার, গবাদিপশু পালন, ক্ষুদ্র ব্যবসা, দর্জির কাজ এবং খাবার পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। এছাড়া খাবার পানির পুকুর খনন, পিএসএফ নির্মাণ ও সংস্কার এবং ভাসমান স্বাস্থ্যসেবা কেন্দ্রের কার্যক্রমও চলমান রয়েছে।
উল্লেখ্য, ব্রতী সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের বিভিন্ন জেলায় মানবাধিকার, সুশাসন, নিরাপদ পানি ও পরিবেশসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ছবি- শ্যামনগরে গাবুরায় চারশত সুবিধাবঞ্চিত শিশুর মাঝে অর্থ সহায়তা প্রদান