1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

শ্যামনগরে সুন্দরবন বালিকা ও বনশ্রী শিক্ষা নিকেতনে আন্তর্জাতিক নারী দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১৮৯ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

“থাকবে না আর পক্ষপাত,সমতায় হাতে হাত ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ও পরিত্রাণের আয়োজনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বনশ্রী শিক্ষা নিকেতনে আলোচনা সভা, সম্মাননা স্বারক প্রদান ও শিক্ষার্থীদের সচেতনতা মুলক কর্মসূচি গ্রহণ করা হয়।

স্বাস্থ্য বিধি মেনে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবসের সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশের কো ফাউন্ডার জহির রায়হান। আলোচনাসভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক রনজিৎ বর্মন, শিক্ষিকা লিপিকা রায়, ছাত্রী শ্রাবণী মিস্ত্রী ,পরিত্রানের কর্মকর্তা নয়ন কুমার গায়েন প্রমুখ।

প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও অপরাজেয় বাংলাদেশের সহায়তায় বনশ্রী শিক্ষা নিকেতন মাঠে বিকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শিরিন শিলা, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, পরিত্রাণের পরিচালক মিলন দাস, বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম , শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মন।

ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশের কো ফাউন্ডার জহির রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে সকল অতিথিবৃন্দকে নারী দিবস উপলক্ষে সম্মাননা স্বরুপ ক্রেষ্ট , টিশার্ট, টুপি প্রদান ও ব্যাজ পরানো হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিত্রাণ শ্যামনগরের কর্মকর্তা নয়ন কুমার গায়েন, ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ প্রমুখ। আলোচনাশেষে জারী গান পরিবেশন করেন জেলেখালী যুব শিল্পী গোষ্ঠি।

ছবি- শ্যামনগর বনশ্রী শিক্ষা নিকেতন মাঠে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউপি চেয়ারম্যান অসীম মৃধা।

রনজিৎ বর্মন
তাং-৯.৩.২২

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT