1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

শ্যামনগরে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা সৈয়েদুর রহমানের দাফন সম্পন্ন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১৮২ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রবিবার বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা সৈয়েদুর রহমানের(৮৫) দাফন সম্পন্ন।

উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী গ্রামের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা সৈয়েদুর রহমান শনিবার দিবাগত রাত ৪ টায় নিজ বাড়ীতে মারা যান। তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান শোক প্রকাশ করেছেন।

সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডল জানান বীরমুক্তিযোদ্ধা সৈয়েদুর রহমান দীর্ঘ দিন যাবত অসুস্থ হয়ে বাড়ীতে ছিলেন। অসুস্থতা জনিত ও বয়সের কারণে তিনি মারা যান। জানা যায়,তিনি বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

রবিবার বিকালে বুড়িগোয়ালিনী নিজ বাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন করা হয়। এ সময় বীরমুক্তিযোদ্ধা মৃত সৈয়েদুর রহমানের কফিনে ফুলের শুভেচ্ছা জানান উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শহিদুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা গাজী আবুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা ডাঃ নিরাপদ , বীরমুক্তিযোদ্ধা সবেদ আলী , শ্যামনগর থানা পুলিশ প্রমুখ।

ছবি- শ্যামনগরে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা সৈয়েদুর রহমানের দাফন ।
রনজিৎ বর্মন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT