1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

শ্যামনগরে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২২১ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

‘মাদক সেবনরোধ করি সুস্থ সুন্দর জীবন গড়ি” এ শ্লোগানকে সামনে নিয়ে রবিবার বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদ্যাপন উপলক্ষে এক আলোচনাসভার আয়োজন করা হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শহিদুল্লাহের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাহফুজুর রহমান, শ্যামনগর থানার ওসি (তদন্ত)হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম ,নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী প্রমুখ।

সভায় বক্তারা মাদকদ্রব্যের ক্ষতিকর দিক,আইন বিষয়, চোরাচালান বন্ধ, সীমান্তে কঠোর নজরদারী, পরিবারে সচেতনতা বৃদ্ধি ,ডোপটেষ্ট সহ অন্যান্য বিষয়ে বক্তব্য রাখেন।

ছবি- শ্যামনগরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT