1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

শ্যামনগরে ভারতীয় সহকারী হাই কমিশনার কতৃক ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ১৬৪ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার সকালে ভারতীয় সহকারী হাই কমিশনার কতৃক কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ উপকুলীয় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ভারতীয় স্টেট ব্যাংকের অর্থায়নে উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে ক্ষতিগ্রস্থ অসহায় তিনশত পঞ্চাশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভারতীয় সহকারী হাই কমিশনার খুলনার রাজেশ কুমার রায়না। প্রধান অতিথি বক্তব্যে বলেন একই মায়ের দুই সন্তান ভারত ও বাংলাদেশ। দুই দেশ বন্ধু প্রতিম। তিনি কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সকলকে দাঁড়ানোর আহব্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী অরিফুর রহমান, ঢাকার স্টেট ব্যাংক ইন্ডিয়ার চীফ এক্সিকিউটর সুমন্ত কুমার ঘোষ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শহিদুল্লাহ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ।

সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগরের সভাপতি রবীন্দ্র নাথ বিশ^াস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগরের সম্পাদক এ্যাড.কৃষ্ণ পদ মন্ডল। অনুষ্ঠান পরিচালনা করেন সুশান্ত বিশ^াস বাবুলাল।

অনুষ্ঠানে অতিথিবৃন্দকে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

ছবি- শ্যামনগরে ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ রায়না কতৃক দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT