1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

শ্যামনগরে বিনা মূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২০৫ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

কৃষিই সমৃদ্ধি এ শ্লোগানকে সামনে নিয়ে সোমবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বিনামূলে কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

২০২১-২২ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ১২০০ জন কৃষক ও কৃষাণীদের মাঝে ৬ হাজার মেট্রিকটন বীজ ও ২৪ হাজার মেট্রিকটন বিভিন্ন প্রকার রাসায়নিক সার অনুষ্ঠানে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ আমন বীজ ও সার বিতরণ করেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। প্রধান অতিথি বক্তব্যে বলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সকল উন্নয়নের চাবিকাঠি কৃষক। কৃষক ভাল থাকলে সকলে ভাল থাকবে। তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং প্রধানমন্ত্রীর জন্য সকলের কাছে দোয়া চান।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, শ্যামনগর প্রেসকাব সভাপতি আকবর কবীর, শ্যামনগর থানার ওসি তদন্ত হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম ,উপজেলা কৃষকলীগ সভাপতি এবিএম মনজুর এলাহী, সম্পাদক আনিছুর রহমান, সাংবাদিকবৃন্দ, কৃষকবৃন্দ প্রমুখ।

কৃষকদের মাথাপিছু ৫ কেজি আমনধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার অনুষ্ঠানে বিতরণ করা হয়।

ছবি- শ্যামনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আমানধান বীজ ও সার বিতরণ করছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT