1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

শ্যামনগরে বজ্রপাতে নারী ও পুরুষের মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯০ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শুক্রবার দুপুরে একই ইউনিয়নে এক জন নারী ও এক জন পুরুষ বজ্রপাতে নিহত হয়েছেন। একই সময়ে একটি তাল গাছে বজ্রপাত পড়ে আগুন ধরে যায়।

 

জানা যায়, উপজেলার আটুলিয়া ইউপির দক্ষিণ আটুলিয়া গ্রামের নিরাপদ মন্ডলের স্ত্রী নমিতা মন্ডল(৪০) দুপুরে নিজ বাড়ীতে বজ্রপাতে নিহত হন।

 

অপরদিকে আটুলিয়া ইউপির দক্ষিণ বড় কুপট গ্রামের সুনিল কৃষ্ণ বৈদ্যের পুত্র সীমান্ত বৈদ্য(২২) খোলপেটুয়া নদীতে মাছ ধরে বাড়ী ফেরার পথে নৌকায় বজ্রপাত পড়লে নদীতে পড়ে যেয়ে নিখোঁজ হন। বহু খোঁজা খুঁজির পরও তার লাশের সন্ধান মেলেনি। একই ইউনিয়নের নওয়াবেঁকী গ্রামে একটি তাল গাছে বজ্রপাত পড়ে আগুন ধরে যায়।

 

বজ্রপাতে একই ইউনিয়নে দুটি পরিবারে দুই জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উভয় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে হাজির হন সাতক্ষীরা -৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার, উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন সহ ইউনিয়ন আওয়ামীলীগনেতৃবৃন্দ প্রমুখ।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT