1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

শ্যামনগরে ফাঁসির মঞ্চ তৈরী করে জলবায়ু পরিবর্তনের প্রতিবাদ জানাল যুব নারীরা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২০১ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি  ঃঃ

প্রতিকূল বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে ফাঁসির মঞ্চ এবং কাফন পরে জলবায়ু পরিবর্তনের প্রতিবাদ জানিয়েছেন যুব নারীরা। মঙ্গলবার সকাল দশটায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে জলবায়ুর ধর্মঘট অনুষ্ঠিত হয়।

 

বেসরকারী সংস্থা বিন্দু নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে একশন এইড, ৩৫০ বাংলাদেশের সহযোগতিায় বৈশ্বিক জলবায়ু সপ্তাহ উদযাপন উপলক্ষে সংগঠনটি ২০১৯ সাল থেকে প্রতি বছর বৈশি^ক জলবায়ু সপ্তাহ পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় কাফন পরে এবং ফাঁসিক মঞ্চে চড়ে প্রতিবাদের শুরে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে যেহেতু আমরা মারা যাবো তার থেকে বরং আমাদের মেরে ফেলুন। আমাদের হাতে সময় কম, আমাদের ভবিষ্যৎ আপনাদের হাতে।

 

জলবায়ু পরিবর্তনে মৃত্যু নিশ্চিত জেনে জাকিয়া রাজিয়া, প্রতিমা রানী, আবদুল্লাহ আল মামুন, বেলাল হোসেন কাফন পরে এই অভিনব প্রতিবাদ জানান।

 

জলবায়ু ধর্মঘট অনুষ্ঠানে বক্তারা বলেন পৃথিবীর সর্বমোট কার্বন উৎপাদনের মধ্যে ০.০৩ শতাংশ কার্বন উৎপাদন করে বাংলাদেশ। কিন্তু প্রতি বছর তার মাশুল গুনতে হয় উপকূলবাসির। সাইক্লোন সিডরের পর থেকে প্রতি এক দুই বছর পরপর এই উপকূলের মানুষ নানান দুর্যোগ দেখেছে। এই দুর্যোগে সামাজিক এবং অর্থনৈতিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নারী। সাদা চোখে সেসব অপরাধের জন্য উপকূলবাসি মোটেও দায়ী নয়। তারা বিশ^ নেতাদের কাছে টেকসই বেড়িবাঁধ, সুপেয় পানি, লবণাক্তাতা প্রশমন এবং কর্বন উৎপাদন কমিয়ে আনার দাবী জানান। পাশাপশি শতভাগ নবায়নযোগ্য শক্তিতে রুপান্তর এবং সবুজ চুক্তির এখনই দরকার বলে মন্তব্য করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী নেত্রী রেখা রানী, সাবেক অধ্যক্ষ আশেক ই এলাহী, এসকে সিরাজ,আবু সাঈদ, শেখ রফিকুল ইসলাম, এ্যাড. জি এম মুনসুর রহমান, জিএম হান্নান প্রমুখ।

 

ছবি- শ্যামনগরে জলবায়ু ধর্মঘট অনুষ্ঠানে অভিনব ভাবে ক্ষতিপূরণের দাবী।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT