1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

শ্যামনগরে নকশীকাঁথার নিরাপদ খাদ্য প্রদর্শনী মেলা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ১৯৩ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

বুধবার দিনব্যাপী সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বেসরকারী সংগঠন নকশীকাঁথার আয়োজনে শ্যামনগর মডার্ণ কিন্ডার গার্টেন স্কুলের মাঠে নিরাপদ খাদ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।

ভিএসও ইন বাংলাদেশের সহযোগিতায় সেফ ফুড প্রমোশন প্রকল্পের আওতায় ১১টি যুব কাব সদস্যদের অংশ গ্রহণে বিভিন্ন গ্রামের কৃষকদের উৎপাদিত কীটনাশক ও রাসায়নিক সার মুক্ত সবজি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। স্বাগত বক্তব্য প্রদান করেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী।

এ সময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা নূর মুহাম্মদ তেজারত, শ্যামনগর থানার ওসি তদন্ত হাওলাদার সানোয়ার হোসেন মাসুম প্রমুখ।

উল্লেখ্য মেলায় বিভিন্ন গ্রামের কম্পোষ্ট সার ব্যবহৃত উৎপাদিত সবজির প্রদর্শনী, গ্রামে গ্রামে নিরাপদ সবজি বিক্রির জন্য দরিদ্র কৃষকদের মাঝে ৫টি ভ্যান বিততরণ, জারি গান, নিরাপদ খাদ্য বিষয়ক কুইজ প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণী সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ছবি- শ্যামনগরে নিরাপদ খাদ্য প্রদর্শনী মেলার উদ্বোধন করছেন এমপি জগলুল হায়দার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT