1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

শ্যামনগরে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ জি.আ.চাউল বিতরণ করলেন এমপি জগলুল হায়দার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ১৯০ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

:আসন্ন শারদীয়া দুর্গা উৎসব আনন্দঘন পরিবেশ উদযাপনের লক্ষে পূজা মন্ডপ গুলিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ জি.আ.চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিভিন্ন পূজা মন্ডপ প্রতিনিধিদের নিকট জি আর চাল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা ৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে শ্যামনগর উপজেলার প্রশাসনের আয়োজনে শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে জি.আ. চাউল বিতরণ করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ -উদ- জামান সাঈদ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ,মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি।

 

এসময় আরও উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাড. কৃষ্ণপদ মন্ডল, হিন্দু পরিষদের উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল, সদস্য সচিব উৎপল মন্ডল, উপজেলার সকল দুর্গা পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ, ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ প্রমুখ।

 

জানা যায় উপজেলায় ৬৫ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়ন অনুযায়ী ভূরুলিয়া ০৩ টি, কাঁশিমাড়ী ০২ টি, শ্যামনগর ০৯ টি, নুরনগর ০৩ টি, কৈখালী ০৫ টি, রমজাননগর ০৭ টি, মুন্সিগঞ্জ ১০ টি, ঈশ্বরীপুর ০৪ টি, বুড়িগোয়ালিনী ০৯ টি, আটুলিয়া ০৯ টি, পদ্মপুকুর ০২ টি, গাবুরা ০২ টি সহ মোট ৬৫ টি ।

 

ছবি:শ্যামনগরে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ জি.আ.চাউল বিতরণ করছেন এমপি জগলুল হায়দার।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT