1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

শ্যামনগরে দুই পরিবারের বিরোধকালিন সময়ে এক জনের মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭২ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

দুই পরিবারের মধ্যে মারামারির সময় পাশের পুকুরে পড়ে গিয়ে রবীন্দ্র নাথ মন্ডল (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(২২ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাতটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামে ঘটনাটি ঘটে। রবীন্দ্র নাথ মন্ডল ভেটখালী গ্রামের অর্জুন মন্ডলের বড় পুত্র। শ্যামনগর থানা পুলিশ খবর পেয়ে রাতে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মৃতের ভাই শান্তি মন্ডল সহ অন্যান্যরা জানান, দুই পরিবারের মধ্যে পুকুরের সীমানা নিয়ে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল। মঙ্গলবার বিরোধপূর্ণ ঐ পুকুরের পাড়ে মাটি ভরাটকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় রবীন্দ্র নাথ পাশের পুকুরে পড়ে যায় এবং পানি থেকে উঠানোর পর পরই মারা যান।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আল মামুন জানান, পুকুরের সীমানায় মাটি ফেলাকে কেন্দ্র করে শান্তি মন্ডল ও দেবেন্দ্র কয়ালের মধ্যে গোলযোগের ঘটনা ঘটে। এসময় রবীন্দ্র নাথ পুকুরে পড়ে যাওয়ার পর উদ্ধার করা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, যুবকের মৃত্যুর ঘটনায় তার পিতা অপমৃত্যু মামলা করেছেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

রনজিৎ বর্মন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT