1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

শ্যামনগরে কৃষি পণ্য বাণিজ্যিকরণের উদ্দেশ্যেই কৃষি অধিদপ্তরের সাবেক মহাপরিচালকের পরিদর্শন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২০২ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

বৃষ্টিমুখর সোমবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কৃষি পণ্য উৎপাদনের খামার পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান।

 

সাবেক মহাপরিচালক ও কৃষি মন্ত্রণালয়ের এপিএ পুলের সম্মানিত সদস্য কৃষিবিদ হামিদুর রহমান কৃষি পণ্য বাণিজ্যিকরণের উদ্দেশ্যকেই সামনে নিয়ে উপজেলার কৃষি ফসল উৎপাদনকারী প্রধান এরিয়া কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাটি গ্রামের বিভিন্ন ফসলের ক্ষেত, চিংড়ীঘেরের আইলে সবজিক্ষেত ,ভার্মি কম্পোষ্ট তৈরীর প্রদর্শনী, ইছাকুড় গ্রামের বিভিন্ন কৃষি বিষয়ক প্রদর্শনী সহ অন্যান্য কৃষি এলাকা পরিদর্শন করেন। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শংকরকাটি গ্রামের রাস্তায় বজ্রপাত নিরোধে তাল বীজ বপন করেন।

 

তিনি শ্যামনগরের কৃষি বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে কৃষির সার্বিক উন্নয়নে দিক নির্দেশনা প্রদান করেন এবং এ অঞ্চলের কৃষি পণ্য বাণিজ্যিকরণের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী সাতক্ষীরার উপ-পরিচালক নুরুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক খালিদ সাইফুল্যা, শ্যামনগর উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লতিফুল হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

 

উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম বলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমানের আগমনের প্রধান উদ্দেশ্য হল এ অঞ্চলের চিংড়ীঘেরের আইলে উৎপাদিত সবজি বাণিজ্যিকরণ করা যায় কিনা সে বিষয়ে সরজমিনে পরিদর্শন করা।

 

ছবি- শ্যামনগরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT