1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত।

শ্যামনগরে উপজেলা স্কাউট্স কার্যনির্বাহী কমিটির সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ১৮৫ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সোমবার বিকাল ৩টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বাংলাদেশ স্কাউট্স শ্যামনগর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ স্কাউটস শ্যামনগর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারীর সভাপতিত্বে ও নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জীর সঞ্চালনায় সভায় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা, বিদ্যালয়ে ক্যাব ও স্কাউটদল গঠন, ইউনিট লিডারদের ইমেইল সংগ্রহ, পরিদর্শন টিম গঠন, অনলাইনে রেজিষ্ট্রেশন,উডব্যাজ প্রদান সহ অন্যান্য বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

নবনির্বাচিত কমিটির সভাপতি হলেন উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী, সহ-সভাপতি যথাক্রমে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.মুহাঃ আব্দুল মান্নান, অধ্যক্ষ এ এ এম ওজায়েরুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল, প্রধান শিক্ষক পরিমল কর্মকার, কমিশনার প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, সহ-কমিশনার অধ্যক্ষ মোঃ আজিয়ার রহমান, এস এম হাফিজুর রহমান, প্রধান শিক্ষক গনেশ চন্দ্র সাহা, প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান, প্রধান শিক্ষক সেলিনা কাজল, কোষাধ্যক্ষ প্রধান শিক্ষক জি এম শফিউল আযম, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ আঃ করিম, যুগ্ম সম্পাদক প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, গ্রুপ কমিটির সভাপতির প্রতিনিধি প্রধান শিক্ষক মোঃ আঃ সাত্তার, প্রধান শিক্ষক মোঃ আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক জেসমিন নাহার, প্রধান শিক্ষক আব্দুল্লাহ সিদ্দিকী, স্কাউট লিডার সহকারী শিক্ষক নিশিত রায়, কাব লিডার সহকারী শিক্ষক মোঃ আশরাফুল আলম, সহযোগী সদস্য সহকারী শিক্ষক রনজিৎ কুমার বর্মন প্রমুখ।

 

ছবি- বাংলাদেশ স্কাউট শ্যামনগর উপজেলা শাখার কার্যকরী কমিটির সভায় বক্তব্য রাখছেন ইউএনও আ.ন.ম আবুজর গিফারী।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT