1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

শ্যামনগরে উপজেলা ডিএসএফ কমিটির ওরিয়েন্টশন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ২১০ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

রবিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে নিজস্ব হল রুমে মেটারনাল হেলথ প্রোগ্রাম,এম.এন.সি এন্ড এ.এইচ ঢাকার সহায়তায় উপজেলা ডিএসএফ কমিটির এক দিনের ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত। প্রধান অতিথি বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সাথে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবা প্রদানের মান ভাল বলে উল্লেখ করেন। এ ছাড়া তিনি গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভেরী করার উপর গুরুত্বারোপ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএসএফ সম্পর্কে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বিপ্লব কুমার দে, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মন্ডল ভূপতি ভূষণ। দুঃস্থ অসহায় সুবিধা বঞ্চিত গর্ভবতী মহিলাদের গর্ভকালিন সুবিধা সমূহ ওরিয়েন্টশনে বক্তারা তুলে ধরেন।

ছবি- শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিএসএফ কমিটির ওরিয়েন্টশনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত।

রনজিৎ বর্মন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT