1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

শ্যামনগরে অনুমোদনবিহীন তিনটি প্রাইভেট হাসপাতাল বন্ধ ঘোষণা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৯ মে, ২০২২
  • ২৪৫ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা )প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী অনুমোদনহীন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো পরিদর্শন করে ৩টি প্রাইভেট হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা‌. মোঃ জিয়াউর রহমান কতৃক।

রবিবার সকাল ১১ টার সময় শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা. কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান।

তিনি জানান, উপজেলার ২০টির অধিক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো পরিদর্শন করা হয়েছে এর মধ্যে পল্লী প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার- শ্যামনগর, সার্জিক্যাল নার্সিং হোম- মুন্সিগঞ্জ, ফাইসাল আমিন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার- নওয়াবেঁকী এই তিনটা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। এর বাইরে কোনো অনুমোদনহীন প্রতিষ্ঠান থাকলে তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ জিএম তরিকুল ইসলাম, ডাঃ মিম মগদুম রানা, অফিস সহকারী মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

ছবি- শ্যামনগর বেসরকারী ক্লিনিক পরিদর্শন করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT