1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটি গঠন। কয়রায় মৎস্য ব্যবসায়ীর কাছে চাঁদা দাবী প্রতিকার চেয়ে ভুক্তভোগীর আদালতে মামলা দায়ের। কয়রায় বজ্রপাতে কৃষকের মৃত্যু। শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই। ওমানে পালিত হলো বিএনপির সাবেক মহাসচিবের ২৭তম মৃত্যুবার্ষিকী । গাজীপুর জেলা পরিষদের সাবেক সদস্য শফিউল কাদের( নান্নু )জানাজাও দাফন সম্পন্ন। এনএসআই ও থানা পুলিশের যৌথ অভিযানে; গভীর জঙ্গল থেকে যুবক উদ্ধার। ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনা রোধে নিসচা’র রোড ক্যাম্পেইন। শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম। বিলাইছড়িতে আশিকার আয়বর্ধকমূলক ওয়ার্শপ  অনুষ্ঠিত ।

শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১২ বার পঠিত

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস(৪৭) শনিবার (২২ আগষ্ট) সকালে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের নিরাপদ বিশ্বাসের পুত্র সুপদ বিশ্বাস। তিনি বেশ কিছু দিন যাবত গ্যাস,কিডনি/লিভার জটিলতার কারণে অসুস্থ হয়ে প্রথমে শ্যামনগর সরকারি হাসপাতাল,পর সাতক্ষীরা সদর হাসপাতাল,এরপর খুলনা একটি বেসরকারী ক্লিনিকে ও সর্বশেষ ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দু কন্যা সন্তান রেখে গেছেন। বড় কন্যা এইচএসসিতে অধ্যায়নরত ও ছোট কন্যা ৫ম শ্রেণির ছাত্রী।

চাকুরীর সুবাদে তিনি উপজেলা সদরের বাদঘাটা এলাকায় জমি ক্রয় করে বাড়ী তৈরী করে বসবাস করতেন। তিনি দীঘদিন ধরে শিক্ষকতার পাশাপাশি কবিতা, গল্প ও সাহিত্য চর্চা করতেন। তার অনেক লেখা বাংলা একাডেমিসহ স্থানীয়,জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ হয়েছে। বেশ কিছু বই প্রকাশ করেছেন।শিক্ষকতা জীবনে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের প্রিয় ছিলেন।

জানা যায় সুপদ বিশ্বাসের মরদেহ রবিবার সকালে বিদ্যালয়ে আনা হবে সেখানে সকল শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্যান্যরা পুষ্প অর্পণ করবেন।
তার মৃত্যুতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতি, উপজেলার শিক্ষক পরিবার, কবি,সাহিত্যিকবৃন্দ শোক জ্ঞাপন করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

ছবি- শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস।

রনজিৎ বর্মন
তাং-২২.৮.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT