1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত।

শ্যামনগরের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা পেল ই-লার্নিং সুবিধা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ১৯৬ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা পেল ই-লার্নিং সুবিধা। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব-বাংলাদেশ) এর উদ্যোগে শ্যামনগরের ৩টি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাঝে ই-লার্নিং প্রোগ্রামে ট্যাব বিতরণ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ই-লার্নিং প্রোগ্রামের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এস. এম. জগলুল হায়দার।

 

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সভাপতি হিসেবে ভাব-বাংলাদেশের ই-লার্নিং প্রোগ্রামের আওতায় কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়, হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় ও রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাঝে লার্নিং কনটেন্ট ও মনিটরিং সিস্টেমসহ ৩২টি ট্যাব বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম. আবুজর গিফারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ শহীদুল্লাহ, ভাব বাংলাদেশের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর এম. এ. আলিম খান। এসময় উপস্থিত ছিলেন কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাহারুল ইসলাম, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান ও হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবিএম লুৎফল আলম, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মোস্তফা কামাল ও শ্যামনগর উপজেলা রিপোটার্স ক্লাবের সহ-সভাপতি আব্দুল আলিম প্রমুখ।

 

ভাব বাংলাদেশ প্রদত্ত ট্যাব দিয়ে শিক্ষার্থীরা শুধুমাত্র পড়াশোনার কাজে ব্যবহার করতে পারবে। এই ট্যাব দিয়ে ফেসবুক, ম্যাসেনজার ও ইউটিউব ব্যবহার করা যাবে না। সংস্থাটি পাইলট প্রকল্প হিসেবে দেশের ৫টি জেলার ৯টি মাধ্যমিক বিদ্যালয়ে ই-লার্নিং প্রোগ্রাম শুরু করেছে।

ছবি- শ্যামনগরে ই-লার্নিং প্রোগ্রামের উদ্বোধন করছেন সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এস. এম. জগলুল হায়দার।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT