1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
ওমানে পালিত হলো বিএনপির সাবেক মহাসচিবের ২৭তম মৃত্যুবার্ষিকী । গাজীপুর জেলা পরিষদের সাবেক সদস্য শফিউল কাদের( নান্নু )জানাজাও দাফন সম্পন্ন। এনএসআই ও থানা পুলিশের যৌথ অভিযানে; গভীর জঙ্গল থেকে যুবক উদ্ধার। ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনা রোধে নিসচা’র রোড ক্যাম্পেইন। শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম। বিলাইছড়িতে আশিকার আয়বর্ধকমূলক ওয়ার্শপ  অনুষ্ঠিত । কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা। গাজীপুর জেলা শ্রীপুর থানা পুলিশের অভিযানে ৭৭৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১জন আসামী গ্রেফতারের ঘটনায় মামলা দায়ের । কালীগঞ্জে দিনভর নানা আয়োজনে শিক্ষার্থীদের জন্য বহুমাত্রিক কর্মসূচি। বিলাইছড়িতে সাস্ব্যসম্মত টয়লেট সংকটে ১৫০০ পরিবার।

শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন,
বিশেষ প্রতিনধি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, একটি গাছ শুধু আমাদের ফলই দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা ও অক্সিজেন সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যতœ করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যতœ করতে হবে। প্রধানমন্ত্রী ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জে তুমলিয়া ইউনিয়নের সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ১ হাজার ৭ শত চারা গাছ বিতরণ অনুষ্ঠানে এ সব বলেন।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকালে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম কামরুল ইসলাম। বিশেষ অতিথি উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. খাইরুল আহসান মিন্টু, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক।
বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী তাসকা দেলোয়ার ও আলিফা ইসলাম স্বর্ণার যৌথ সঞ্চালনায় চারা বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র মিত্র। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ প্রমূখ।
তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া বলেন, পরিবেশ সুরক্ষা, সবুজায়ন ও সামাজিক বনায়নের লক্ষ্যে চারা বিতরণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার বিষয়ে আগ্রহ ও দায়িত্ববোধ সৃষ্টি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. খাইরুল আহসান মিন্টু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল-ক্ষমতায় এলে সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। তারই অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এর নির্দেশনায় আজ তুমলিয়া ইউনিয়নের সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ৭ শত চারা বিতরণে তুমলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজন। পরিবেশ রক্ষা ও নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষপ্রেম ছড়িয়ে দিতে এই কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।
এ সময় স্কুলের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT