1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

শিবচরে পরিত্যক্ত ঘর থেকে মুখমন্ডল ঝলসানো হাত পা বাঁধা অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬২ বার পঠিত

মাহমুদুল হাসান রনি,মাদারীপুর জেলা প্রতিনিধি ।

 

 

পদ্মা সেতুর এপ্রোচ সড়ক সংলগ্ন শিবচরে একটি পরিত্যক্ত ঘর থেকে দাহ্য জাতীয় পদার্থ দিয়ে মুখমন্ডল ঝলসানো হাত পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা (৪৩) ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যাক্তিকে হত্যা শেষে প্রায় ৭-৮ দিন আগে লাশটি ওই পরিত্যক্ত ঘরে ফেলে রাখা হয়েছে বলে পুলিশ ধারনা করছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পদ্মা সেতুর এপ্রোচ সড়ক সংলগ্ন উপজেলার মাদবরচর ইউনিয়নের কালাই হাজী কান্দি গ্রামে স্থানীয় মোশারফ দফাদার একটি টিনসেডের ঘর তুলে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে চাকুরীর সুবাদে দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করেন। সোমবার বিকেলে পরিত্যক্ত ওই ঘরের পাশে স্থানীয় কয়েকজন শিশু খেলছিল। এসময় দূর্গন্ধ পেয়ে শিশুরা ঘরের খোলা দরজায় উকিঁ দিয়ে একটি লাশ পড়ে থাকতে দেখে অভিভাবকদের জানায়। পরে স্থানীয় লোকজন শিবচর থানায় খবর দিলে রাত আনুমানিক ৮ টার দিক সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান, শিবচর থানার অফিসার ইনচার্জ মো: মিরাজুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) আমির সেরনিয়াবাত, উপ পরিদর্শক সঞ্জীব জোয়ারদারসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করে। উদ্ধারকৃত লাশটির পা ও হাতসহ শরীর শক্ত রশি দিয়ে বাঁধা এবং মুখমন্ডল পেট্রোল বা বিষাক্ত কোন দাহ্য পদার্থ দিয়ে ঝলসানো অবস্থায় ছিল। পড়নে বাসন্তি রংয়ের গেঞ্জি ও জিন্স প্যান্ট রয়েছে। ওই অজ্ঞাতনামা ব্যাক্তিকে হত্যা শেষে প্রায় ৭-৮ দিন আগে পরিত্যক্ত ঘরটিতে এনে দাহ্য বা বিষাক্ত পদার্থ দিয়ে মুখমন্ডল ঝলসিয়ে ফেলে রাখা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।

 

 

 

সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছি। ধারনা করা হচ্ছে অজ্ঞাতনামা ব্যাক্তিকে হত্যা শেষে প্রায় ৭-৮ দিন আগে লাশটি এখানে এনে দাহ্য বা বিষাক্ত জাতীয় পদার্থ দিয়ে মুখমন্ডল পুড়িয়ে পরিচয় গোপন করার চেষ্টা করা হয়েছে। আমরা লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছি ও হত্যার মূল রহস্য উদঘাটনে কাজ শুরু করেছি।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT