1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা।

শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানলে বঙ্গবন্ধুকে জানতে পারবে বললেন…ভিপি শাহীন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ২০৬ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে বিজয়ের ৫০ বছরে সুবর্ণ জয়ন্তিতে মহান বিজয় দিবস উপলক্ষে গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ৫ নং খরনা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ভিপি সাজেদুর রহমান শাহীন বলেন; শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানলে বঙ্গবন্ধুকে জানতে পারবে। তিনি আরও বলেন; বর্তমান শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বঙ্গবন্ধুর সম্পর্কে জানাতে হবে। তবেই তারা এই মহান বিজয় দিবসের সম্মান অক্ষুন্ন রাখতে সক্ষম হবে। পরে প্রধান অতিথি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিনব‍্যাপী অত্র প্রতিষ্ঠানের আয়োজনে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান দিবসটি পালন করা হয়।

অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী ইমাম ইনোকীর সভাপতি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সুযোগ্য সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম ডাবলু, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারি পলাশ।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোতাহার হোসেন মুকুলের পরিচালনায় অন‍্যান‍্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সিজু ও জেলা যুবলীগ নেতা স্বরন, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ওমর ফারুক, নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, সাবেক সদস্য তাজনুর রহমান শাহীন, শাহীন কোব্বাত, এনামুল হক, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, আব্দুর রশিদ, বাদশা মিয়া, মকবুল হোসেন, জাহাঙ্গীর হোসেন, আনারুল হক এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও অভিভাবকগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অত্র প্রতিষ্টানের সকল শিক্ষার্থীরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT