1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

শালিখায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশুসহ নিহত ২৷

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৬ বার পঠিত

শালিখায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশুসহ নিহত ২৷

শালিখা (মাগুরা) প্রতিনিধি:মোঃ কুতুবুল আলম সানু।

মাগুরার শালিখায় ট্রাক -ভ্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষে শরিফা খাতুন নামে(৩০) নাম এক মহিলা ও তার কোলে থাকা খাদিজা নামের ৭ মাস বয়সী কন্যা শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। এঘটনায় ভ্যান চালক মিজানুর রহমান ও ভ্যানের অপর যাত্রী রহিমা খাতুন নামে আরো দুজন আহত হয়। আহতদের শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত শরিফা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের পুলুম গ্রামের ইবাদুল ইসলাম এর স্ত্রী। আজ সোমবার সকাল ১০ টায় আড়পাড়া- বুনাগাতি সড়কের জুনারীর মোড় নামক স্থানে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে নিহত শরিফা শালিখা উপজেলা পশুসম্পদ অফিসে প্রশিক্ষণ গ্রহণের উদ্দেশ্যে উপজেলা-সদর আড়পাড়ার দিকে আসার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ট্রাক ড্রাইভার শুকুর আলী কে শালিখা থানা পুলিশের হেফাজতে আনা হয়েছে। শালিখা থানা অফিসার ইনচার্জ তারক বিশ্বাস বলেন, এব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৭/০৯/২১

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT