1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

শালিখায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ২২০ বার পঠিত

শালিখা (মাগুরা) প্রতিনিধি:
বাঙালি জাতিসত্তার আত্মবিকাশের পথ পরিক্রমায় চিরভাস্বর এক অম্লান স্মারক। রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত এ বিজয় আমাদের জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল এক অধ্যায়। বিজয়ের এই সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি সম্পন্ন করেছে শালিখা উপজেলা প্রশাসন । এ উপলক্ষে আজ বৃহস্পতিবার প্রত্যুষে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। পরে তালখড়ি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, পরে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার-ভিডিপি, রোভার স্কাউট, গার্লস গাইড সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থার সদস্যদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী হয়। সকাল ১০:৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কর মাস্টারসহ উপজেলার শতাধিক বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ। পরে ১১:১৫ মিনিটে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুরে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত, সকল মন্দির গির্জা প্যাগোডায় বিশেষ প্রার্থনা। পরে বিকেল ৪ টায় সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী এ কর্মসূচির পরিসমাপ্তি ঘটে। শপথ অনুষ্ঠানে পতাকা হাতে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সর্বসাধারণ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT