1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

শালিখায় অভিভাবক – শিক্ষক মতবিনিময় সভা।।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৯ বার পঠিত

মোঃ সাইফুল ইসলাম শালিখা (মাগুরা) প্রতিনিধি:

স্রষ্টার সেবাই আমাদের ব্রত এই অঙ্গীকারকে সামনে রেখে মাগুরার শালিখায় মুন্সী জিন্নাত আলী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের আয়োজনে বিশেষ যোগ্যতা সম্পন্ন শিশু, অভিভাবক ও বিদ্যালয়টির পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে করোনাউত্তর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে মুন্সী জিন্নাত আলী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মুজিবুর রহমান রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়টির সভাপতি গোলাম মো: বাতেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, আড়পাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনির হোসেন, উপজেলা সমাজসেবা ফিল্ড সুপারভাইজার মিঠুন পারভেজ ভোরের পাতার শালিখা উপজেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ, সাংবাদিক মেহেদী হাসান ইমরান, সাইফুল ইসলাম, অভিভাবকবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী প্রমুখ। প্রতিবন্ধী শিশুরা জাতির অভিশাপ নয় তারা জাতির ঘুমন্ত সম্পদ তাদের জাগ্রত করে জাতির কল্যাণে নিবেদিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT